Skip to navigation Skip to main content

You are currently in: এসেক্স কাউন্টি কাউন্সিল

 

এসেক্স কাউন্টি কাউন্সিল

এসেক্স কাউন্টি কাউন্সিলের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ৷

আমাদের ওয়েবসাইট ইংরেজী ভাষায় লেখা, তবে আমরা যত বেশী সম্ভব মানুষের কাছে আমাদের তথ্যকে উপলব্ধ করানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ৷ আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত তথ্যকে বিভিন্ন বৈচিত্রপূর্ণ ভাষায় রূপান্তরিত করার জন্য স্বয়ংক্রিয় অনুবাদের উপকরণ প্রদান করি৷

তবে, সমস্ত ভাষা এই সুবিধার অন্তর্গত নয়৷ এসেক্সে বাংলা ভাষায় কথা বলা খুবই প্রচলিত, কিন্তু আমাদের ওয়েবসাইটের অনুবাদ ব্যবস্থাটি বর্তমানে এই ভাষায় স্বয়ংক্রিয় অনুবাদের সুযোগ দেয় না৷

এসেক্স কাউন্টি কাউন্সিল দ্বারা প্রদত্ত পরিষেবাগুলির বিষয়ে কিছু প্রধান তথ্য বুঝতে এবং আপনি কীভাবে বাংলায় কারো সাথে কথা বলতে পারেন সেটা জানতে বাংলা ভাষাভাষীদের সাহায্য করার জন্য আমরা এই পৃষ্ঠাটি প্রদান করেছি৷

সঙ্কটকালীন পরিস্থিতি

সঙ্কটকালীন পরিস্থিতিতে আপনার 999 নম্বরে ফোন করা উচিত৷

এটা আপনাকে জরুরী পরিষেবার সাথে সংযুক্ত করবে, যার মধ্যে পুলিশ, আগুন ও উদ্ধার এবং এম্বুলেন্স সেবা অন্তর্ভুক্ত৷

একমাত্র প্রকৃত জরুরী পরিস্থিতিতেই 999 নম্বরে ফোন করবেন৷

এসেক্স কাউন্টি কাউন্সিল সম্বন্ধে

এসেক্স কাউন্টি কাউন্সিল হল একটি সরকারী অনুদানপ্রাপ্ত সংস্থা, যা ইউকে-র যা এসেক্স কাউন্টি ব্যাপী বাসিন্দা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অতিথিদের বিভিন্ন প্রকারের পরিষেবা দেয়৷

এটি ডিস্ট্রিক্ট এন্ড বরো কাউন্সিল, পুলিশ পরিষেবা, আগুন ও উদ্ধার এবং স্বাস্থ্য পরিষেবার মত অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষগুলির পাশাপাশি কর্মকান্ড পরিচালনা করে৷

বিভিন্ন সংস্থাগুলি বিভিন্ন প্রকারের জনপরিষেবার জন্য দায়িত্বশীল৷

এসেক্স কাউন্টি কাউন্সিল নিম্নলিখিত প্রধান পরিষেবাগুলি প্রদান করেঃ

  • শিক্ষা পরিষেবা
  • প্রবীণ ও অসহায় মানুষ সমেত পূর্ণবয়স্ক ও শিশুদের জন্য সামাজিক সেবা
  • রাস্তা এবং জন পরিবহন
  • জরুরী পরিকল্পনা
  • পরিবেশমূলক বিষয়
  • শিল্প, ঐতিহ্য ও ক্রীড়ার প্রসার
  • গ্রন্থাগার পরিষেবা
  • আবর্জনা বাতিল করা ও পুনর্ব্যবহারযোগ্য করা (কিন্তু আপনার বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে না)
  • প্রয়োগ পরিকল্পনা
  • ব্যবসার মানদন্ড (ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য গুণগত মানদন্ড বলবত্ করা)৷

আপনি এই ওয়েবসাইটে এই সমস্ত বিষয়ে তথ্য পাবেন৷

আপনার যদি তথ্যগুলি বুঝতে সাহায্য প্রয়োজন হয়, তাহলে আমরা বিনামূল্যে টেলিফোনের মাধ্যমে একজন দোভাষীর সুযোগ প্রদান করতে পারি৷ সোমবার থেকে শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে এবং শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে 0845 743 0430 নম্বরে আমাদের কল সেন্টারে ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করার জন্য আমাদের সেরা প্রয়াস করব৷

জন পরিষেবাগুলির অন্যান্য উত্স

এসেক্স ডিস্ট্রিক্ট ও বরো কাউন্সিলগুলি অনেক দৈনন্দিন জন পরিষেবা প্রদান করে৷ এই পরিষেবাগুলির মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্তঃ

  • আবাসন
  • আবর্জনা সংগ্রহ
  • রাস্তা সাফাই
  • গাড়ি পার্কিং
  • কাউন্সিল কর সংগ্রহ করা
  • পরিবেশগত স্বাস্থ্য

আপনি এই পরিষেবাগুলির সম্বন্ধে আরো বেশি জানতে চাইলে, আপনাকে সরাসরি আপনার ডিস্ট্রিক্ট ও বরো কাউন্সিলগুলির সাথে যোগাযোগ করতে হবে৷ কীভাবে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ও বরো কাউন্সিলের সাথে যোগাযোগ করা যায়, সেই বিবরণগুলি এই পৃষ্ঠার ‘প্রধান যোগাযোগসমূহ’ বিভাগ পাওয়া যেতে পারে৷

স্বাস্থ্য পরিষেবাসমূহ

স্বাস্থ্য পরিষেবাসমূহের সম্বন্ধে পরামর্শের জন্য, যেমন স্থানীয় ডাক্তারদের সার্জারি, ডেস্টিস্ট, অপ্টিসিয়ান ও ফার্মাসিগুলির ব্যাপারে তথ্যের জন্য আপনাকে www.nhs.uk দেখতে হবে অথবা 0845 4647 নম্বরে ফোন করতে হবে৷

 

Rate this page

How do you rate this page? (What's this?)


Visit Directgov website (Opens in a new window)

2012 logo

Essex Social Media